• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা

সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অবৈধ প্রবেশে’র বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর সফরকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট ব্যতিচার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও লঙ্ঘন বন্ধের পাশাপাশি ১৯৭৪ সালের সৈন্য প্রত্যাহার চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দিয়েছে। রিয়াদ মনে করে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এটি জরুরি।

নেতানিয়াহু বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে সিরিয়ার অধিকৃত জাবাল আল-শেখ এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি দাবি করেন, জাবাল আল-শেখ থেকে ইয়ারমুক নদী পর্যন্ত পুরো অঞ্চলের ওপর ইসরায়েল অভূতপূর্ব ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর এই সফরকে তাদের সার্বভৌমত্বের বেআইনি লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd