• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক সাত ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের জন্য ছাগল বিতরণ

পরীক্ষার হলে মায়ের দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল শিল্পী

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
পরীক্ষার হলে মায়ের দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল শিল্পী

১৬

সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় এক নারী তার ছোট শিশুকে সঙ্গে নিয়ে আসেন। পরীক্ষা শুরু হলে শিশুটিকে কোথায় রেখে যাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েন। এ সময় পুলিশ কনস্টেবল শিল্পী এগিয়ে এসে শিশুটিকে কোলে তুলে নেন।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন কনস্টেবল শিল্পী। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত।

পরীক্ষার শুরুতে ওই নারী প্রার্থী শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে আসেন। কিন্তু পরীক্ষার সময় শিশুটির দেখাশোনার জন্য কেউ না থাকায় তিনি বিপাকে পড়েন। তখন কনস্টেবল শিল্পী শিশুটিকে কোলে নিয়ে পুরো সময় তার দেখাশোনা করেন।

এতে শিশুটির মা নিশ্চিন্তে পরীক্ষার হলে যেতে পারেন। শিল্পী বলেন, "আমরা পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। পরে দেখি, একজন মা তার ছোট সন্তানকে নিয়ে এসেছেন। তাই শিশুটিকে আমার কাছে রেখেছি।"

এ ঘটনার ফলে উপস্থিত অনেকেই কনস্টেবল শিল্পীর মানবিক আচরণকে প্রশংসা করেন। তাঁদের মতে, দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতা পুলিশের জনবান্ধব ভাবমূর্তিকে আরও ইতিবাচকভাবে তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd