• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এপেক সম্মেলনে ট্রাম্প, পুতিন ও শি’র ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
এপেক সম্মেলনে ট্রাম্প, পুতিন ও শি’র ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে

১৯

আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

উশাকভ জানান, শি জিনপিং বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এপেক সম্মেলনে অংশ নেবেন এবং পুতিনও আমন্ত্রিত হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিন নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা সম্ভব হতে পারে।

তিনি আরও বলেন, অন্তত তিন নেতার কোনো একটি যৌথ বৈঠক হওয়া প্রয়োজন। ২০২৬ সালের এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, ইউরি উশাকভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধসংক্রান্ত মানবিক বিষয় নিয়ে আলোচনা করতে সেপ্টেম্বরের শেষ দিকে বোলোনিয়ার আর্চবিশপ ও কার্ডিনাল মাত্তেও মারিয়া জুপ্পির সঙ্গে তার বৈঠক হবে। তিনি বলেন, আলোচনায় মূলত মানবিক বিষয়গুলো গুরুত্ব পাবে, তবে যুদ্ধের রাজনৈতিক দিকও আলোচনা আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd