• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিপাহী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০৬তম ব্যাচের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

এই পদে আবেদন করতে পারবেন এইচএসসি পাস পুরুষ ও নারী উভয় প্রার্থী। প্রার্থীদের বয়সসীমা ১৮-২৩ বছর, যা ১৭ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে প্রযোজ্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসিতে জিপিএ কমপক্ষে ৩ এবং এইচএসসিতে কমপক্ষে ২ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের জন্য বাড়িভাড়া, বাসস্থানসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd