মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার জ্বালানি উৎপাদনে বিঘ্ন ঘটানোর ফলে বৈশ্বিক সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ছে।
ট্রাম্প বলেন, “ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে আমার মূল সমস্যা হলো বিশ্ববাজারের সিংহভাগ ডিজেল আসে রাশিয়া থেকে, আর সেই রাশিয়ার প্ল্যান্টগুলোতেই হামলা চালাচ্ছে ইউক্রেন।”
তিনি জেলেনস্কিকে ডিজেল প্ল্যান্ট ও শোধনাগারগুলোতে হামলা না করার জন্য অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, রাশিয়া থেকে ডিজেল বাজারে আনা কঠিন হয়ে পড়ায় এর মূল্য বৃদ্ধি পাচ্ছে, যা সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে।