• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস বগুড়ায় ট্রাকচাপায় সেলসম্যানের মৃত্যু কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা তিব্বত সীমান্তে বন্যা পরিদর্শনে ড্রোন পাঠাল চীন হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২৫ ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের পর চিলমারী নদীবন্দরের পোর্ট অফিসার লাপাত্তা কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন

তিব্বত সীমান্তে বন্যা পরিদর্শনে ড্রোন পাঠাল চীন

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
তিব্বত সীমান্তে বন্যা পরিদর্শনে ড্রোন পাঠাল চীন

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চল পর্যবেক্ষণে ড্রোন ও আকাশপথে নজরদারি শুরু করেছে চীনের বিমানবাহিনী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং পরবর্তীতে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রকাশিত ভিডিওতে সীমান্তবর্তী এলাকায় পানি ও কাদার স্রোতের আঘাত হানার দৃশ্য দেখা গেছে, যার ফলে সড়ক, যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জরুরি ভিত্তিতে আকাশপথে লোকজন ও উদ্ধার সরঞ্জাম পরিবহনের পরিকল্পনা রয়েছে। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য পরিবহন বিমান, হেলিকপ্টার এবং আরও ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। সীমান্তের দুই পাশেই নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

ভয়াবহ এই বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন বিদেশি নাগরিক, যারা মোট ২৮টি দেশের বাসিন্দা। বাকি ১১৩ জন নিখোঁজ ব্যক্তি নেপালের স্থানীয় নাগরিক। বিদেশি নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd