• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তিব্বত সীমান্তে বন্যা পরিদর্শনে ড্রোন পাঠাল চীন হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২৫ ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের পর চিলমারী নদীবন্দরের পোর্ট অফিসার লাপাত্তা কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কুষ্টিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাঁধা; কওমি আলেমদের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তাহেরী

অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশের অর্থনীতির পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ আগস্ট) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগ এলাকায় ‘সাবরিনা মঞ্জুর’ নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ঝড়ে মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে প্রথমে ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়, ঠিক তেমনভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে। বর্তমান সরকার সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না উল্লেখ করে বলেন, সে সময় ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা অনেক বেশি।

তিনি সমাজের বড় দুই সমস্যা হিসেবে দুর্নীতি ও মাদককে চিহ্নিত করে বলেন, শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা এবং খেলাধুলায় যুক্ত থাকলে মাদক থেকে দূরে থাকতে পারবে। লাইব্রেরিগুলো মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে শিমুলিয়া মুকুট মঙ্গল ক্লাবের সভাপতি জিয়াউর ইসলাম মাসুদ শেখ ও সাধারণ সম্পাদক সুরুজ শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd