• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কুষ্টিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাঁধা; কওমি আলেমদের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তাহেরী গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের হামিয়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে সকাল ১১টার দিকে রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের নেতৃত্বে এ গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd