• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের পর চিলমারী নদীবন্দরের পোর্ট অফিসার লাপাত্তা কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কুষ্টিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাঁধা; কওমি আলেমদের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তাহেরী গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি

পাবনার বেড়ায় বালু ব্যবসায় ক্ষতি হওয়ার অভিযোগ তুলে দৈনিক কালবেলার প্রতিনিধি সরকার আরিফ ইখতেখারকে (৩৩) ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বেড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) বেড়া থানায় জিডি করেন কালবেলার প্রতিনিধি সরকার আরিফ ইখতেখার। তিনি বেড়া পৌর এলাকার দক্ষিণ কর্মকারপাড়ার মৃত সরকার আরিফুর রহমানের ছেলে। জিডি সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ২৩ মিনিটে সাংবাদিক আরিফ ইখতেখারের নম্বরে ফোন আসে, যেখানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হুমকিদাতা দাবি করেন, উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কারণে বালু ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং সাংবাদিক আরিফ ইখতেখারের ভূমিকার কারণেই এই আদালত পরিচালিত হচ্ছে। তবে আরিফ ইখতেখার জানান, তিনি উপজেলা প্রশাসনের কেউ নন এবং ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

বর্তমানে তিনি ভিত্তিহীন অভিযোগের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার বলেন, সাংবাদিকের আবেদনের ভিত্তিতে থানায় জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd