• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করা উচিত: চরমোনাই পীর ভারতের ড্রোনের আঘাত পাকিস্তানের কিরানা হিলসে, দাবি সাবেক সিডিএসের সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত জামায়াতের আমিরের এনসিপি কার্যালয়ে সফর, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার মাকে নিয়ে কটূক্তির ঘটনায় রকিবকে ক্ষমা করলেন তাহেরী জামায়াত আমিরের বক্তব্য: এনসিপির জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন স্বামীর যৌতুক মামলায় নার্স তানিয়া খাতুনকে কারাগারে পাঠালো আদালত ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ

ট্রাম্পের দাবি, ইরান পুরোপুরি ধসে পড়ছে

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ট্রাম্পের দাবি, ইরান পুরোপুরি ধসে পড়ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান পুরোপুরি ধসে পড়ছে। তিনি সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ মন্তব্য করেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, "ইরান পুরোপুরি ধসে পড়ছে!!!" তবে তিনি এ দাবির বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এর আগে তিনি ইরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন।

একদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করতে যাচ্ছে। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে।

বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন এবং দেশটির প্রায় ১০০ শতাংশ সামরিক কারখানা ধ্বংস করেছেন।

ট্রাম্প আরও বলেন, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তাদের কোনো অর্থ নেই, নৌবাহিনী নেই এবং সেনাদের বেতন দিচ্ছে না। তিনি দাবি করেন, তাদের মূল্যস্ফীতি ৩৫০ শতাংশ।

গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, তবে বাস্তবায়নের শর্ত নিয়ে মতবিরোধের কারণে তা ভেস্তে যায়। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd