• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

খান জাহান আলী মাজারের ‘ধলাপাহাড়’ এখন চকরিয়ার সাফারি পার্কে

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
খান জাহান আলী মাজারের ‘ধলাপাহাড়’ এখন চকরিয়ার সাফারি পার্কে

বাগেরহাটের খান জাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া ‘ধলাপাহাড়’ নামের কুমিরটি বর্তমানে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে রয়েছে।

গত ১২ আগস্ট খুলনার বয়রার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র থেকে বিশেষ ব্যবস্থায় কুমিরটিকে ডুলাহাজারা সাফারি পার্কে আনা হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুরুল আলম জানান, ‘ধলাপাহাড়’কে বর্তমানে সুস্থ ও স্বাভাবিক মনে হচ্ছে। পার্কের দিঘিতে সপ্তাহে একদিন তাকে খাবার দেওয়া হয়। এখানে আনার পরদিন কুমিরটি একটি জীবিত মুরগি খেয়েছিল, তবে এরপর আর তাকে খাবার খেতে দেখা যায়নি।

বিশেষজ্ঞরা জানান, বন্দি অবস্থায় কুমির দীর্ঘ সময় খাবার না খেলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। নতুন পরিবেশে এসে কিছুদিন খাবার না খাওয়া তাদের জন্য স্বাভাবিক। কুমিরের শক্তির চাহিদা তুলনামূলক কম হওয়ায় জোর করে খাবার দেওয়ার প্রয়োজন নেই।

বন বিভাগের তথ্য অনুযায়ী, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৭ থেকে ৮ ফুট এবং ওজন আনুমানিক ৪০০ থেকে ৫০০ কেজি। ২০০৪ সালে ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে খান জাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে আনা ছয়টি কুমিরের মধ্যে এটি বর্তমানে জীবিত থাকা শেষ কুমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd