• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার অগ্রাধিকার দিচ্ছে: অর্থমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার অগ্রাধিকার দিচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ শনাক্ত ও দেশে ফিরিয়ে আনাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী শনিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি জানান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মতো দেশের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করছে।

অর্থমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, নতুন বাংলাদেশ গঠনের কাজে তাদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, সততা ও দায়িত্ববোধকে সামনে রেখে দেশের পরিবর্তনের যাত্রায় তরুণ সমাজকে ভূমিকা রাখতে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, তরুণরা বর্তমান সময়েই সঠিক বিচার-বিবেচনা ও দায়িত্ববোধের পরিচয় দিতে পারে।

অনুষ্ঠানে ঢাকাস্থ জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিভাগের প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd