• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণের উদ্যোগে ইসরায়েলের নিন্দা পশ্চিমা দেশগুলোর নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনেও আগুন ছড়ালো মুশফিক ও তানজিদের ইনজুরি নিয়ে আপডেট দিলেন শান্ত যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের পরিকল্পনা খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো নোয়াখালীতে সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করছে বিআরটিএ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সন্ধ্যায় নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬, উদ্ধার অভিযান চলছে

খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী

খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর নির্মাণশ্রমিকরা বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তালা ভেঙে তাকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বিদ্যালয়ের ছুটি হয়। এরপর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করেন। সন্ধ্যা ৭টার দিকে নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক অস্বাভাবিক শব্দ শুনতে পান। তারা নারীকণ্ঠের গোঙানির শব্দ শুনে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে বাথরুমটি তালাবদ্ধ দেখে তালা ভেঙে ভেতরে ঢুকে ছাত্রীকে উদ্ধার করেন।

ছাত্রীর মা শিমুল রায় জানান, তার মেয়ে বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তিনি অভিযোগ করেন, ছুটি শেষে নন্দিতা বাথরুমে ঢুকলে পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। পরে দুর্বৃত্তরা তার হাত, পা ও মুখ বেঁধে বাথরুমে ফেলে রেখে যায়।

শিমুল রায়ের দাবি, তার মেয়ের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করা হয়েছে। খুলনার দিঘলিয়া থানা পুলিশের ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে ছাত্রী কথা বলেছেন, তবে হামলাকারীদের সে দেখতে পায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd