• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের আশা সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা মেসির চড়ের কারণে জরিমানা হল কুইন সুলিভানকে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে আইফোনের কিস্তি নিয়ে বিবাদে পাহাড় থেকে পড়ে গেলেন মা ও ছেলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভকামনা রাশিয়াকে সেনা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার গভীররাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান।

গ্রেপ্তারকৃত ফারুক (৪০) দাউদকান্দির মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে। তাকে নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ওসি প্রেমদাস রায় জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরায় ওঠার চেষ্টা করেন ফারুক। স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। পরে হাইওয়ে পুলিশ তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে।

সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে করা নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে স্থাপিত ক্যামেরাগুলোর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে এবং এগুলো দেশের সম্পদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd