স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিতে প্রস্তুত। ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা কাতালান ক্লাবে তার পছন্দের জার্সি নম্বর ১৬ চেয়ে আবেদন করেছেন।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রদ্রি বার্সেলোনা তারকা ফেরমিন লোপেজের কাছে ১৬ নম্বর জার্সিটি চেয়েছেন। তিনি সিটি ও স্প্যানিশ জাতীয় দলের হয়ে এই নম্বরটি পরিধান করেছেন।
রোমানো আরও জানান, ফেরমিন লোপেজ রদ্রির খাতিরে ১৬ নম্বর জার্সিটি ছেড়ে দিতে রাজি হয়েছেন এবং নতুন মৌসুমে ৭ নম্বর জার্সি পরবেন। ফলে রদ্রির জন্য ১৬ নম্বর জার্সি পাওয়ার পথ সুগম হলো।
বার্সেলোনা ইতোমধ্যে সিটির সঙ্গে রদ্রির দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দুই পক্ষের মধ্যে ৬০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ এবং ১৬ মিলিয়ন ইউরো বোনাসে চুক্তি হয়েছে।
বার্সেলোনায় চার বছরের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন রদ্রি, যিনি বার্ষিক ১৩ মিলিয়ন ইউরো বেতন পাবেন। স্পোটিফাই ন্যু ক্যাম্পে তার নম্বর-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে।