• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের অর্থনৈতিক সংকট তীব্র, তেল বিক্রি ও কারখানা ধ্বংসের প্রভাব চীনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, আহত ২ নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে মেঘনা আলমের বাসায় আসতে চান গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার ভারত-বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারের সেরা ১০ সাইনিং

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও গ্যাস নিয়ে বিরোধী দলের হঠকারী আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বন্ধুরা ক্ষমতায় ছিল এবং অন্তর্বর্তী সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার বর্তমানে দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, যার জন্য সময় লাগবে। সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সাথে আলোচনা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কার্যকর পরিকল্পনা সরকারের কাছে পেশ করা হলে তা গ্রহণ করা হবে। তিনি বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বিরোধী দলকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে।’ আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে এবং উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd