• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: চিফ হুইপ

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: চিফ হুইপ

৯১

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে শুধুমাত্র নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে দেখছেন না। তিনি বলেন, বিরোধীদলীয় জোটের প্রার্থী মনোনয়ন দেওয়ায় নির্বাচনটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে বিএনপি ও দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিদ্বন্দ্বিতা।” তিনি জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে।

চিফ হুইপ আরও বলেন, সংবিধান সংস্কারের প্রয়োজন নেই, তবে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এটি করা হবে। তিনি জানান, সরকারের লক্ষ্য আগামী প্রজন্মের জন্য একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী সাংবিধানিক কাঠামো নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd