• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসএসসি রেজাল্ট শুনে শিক্ষার্থীর মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার দাবি বগুড়ায় সিলগালা হোটেলে অভিযান, আটক ২০ নারী-পুরুষ লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুনের ঘটনা আইসিসির জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে তানজিদ তামিম ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানাল উয়েফা, এএফসি ও কনকাকাফ এসএসসি পরীক্ষায় পাশের হার ৬২.২৫ শতাংশ, বিপর্যয়ে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী ফেল আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে? ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের বৈঠক কিউবার পরিস্থিতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা

আইসিসির জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে তানজিদ তামিম

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আইসিসির জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে তানজিদ তামিম

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।

জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তানজিদ তামিম। জুলাইয়ে দুই সংস্করণ মিলিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৫৯ রান করেন তানজিদ, যার ব্যাটিং গড় ৫৩ এবং স্ট্রাইক রেট ৮৯.৮৩।

টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখেন তানজিদ। পাঁচ ম্যাচে তার রান ১৪০, গড় ৭০ এবং স্ট্রাইক রেট ১২৭.২৭।

তানজিদ তামিমের সঙ্গে প্রতিযোগিতায় আছেন গ্রিভসও। জুলাইয়ে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ সময় কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তিনি ১৮০ রান করেন এবং পাকিস্তানের বিপক্ষে বল হাতে ২৭ রানে ৫ উইকেট নেন।

এছাড়া, ইংল্যান্ডের হ্যারি ব্রুকও সেরা হওয়ার দৌড়ে আছেন। ভারতের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তিন ওয়ানডেতে ব্রুকের রান ৩১ হলেও টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে ২২৯ রান করেন, যার গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd