• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানাল উয়েফা, এএফসি ও কনকাকাফ

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানাল উয়েফা, এএফসি ও কনকাকাফ

১৯৭

ফিফার 'ফুটবল ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' প্রকল্পকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে অস্থিরতা দেখা দিয়েছে। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফ যৌথভাবে একটি খোলা চিঠি প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, একতরফাভাবে ফুটবলের ঐতিহ্য ও ফিফা বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির প্রচেষ্টা 'প্রতারণার মাধ্যমে আস্থা ভঙ্গ'। এ কারণে তারা এমন নেতৃত্বের আহ্বান জানিয়েছেন, যা 'ফুটবলকে শাসন নয়, বরং সেবা করতে জানে'।

এই ঐতিহাসিক চিঠিতে স্বাক্ষর করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন, এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি।

ইনফান্তিনোর পদত্যাগের দাবির পাশাপাশি, তিন কনফেডারেশন ফিফা প্রতিযোগিতার বিকল্প হিসেবে নতুন প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু করেছে। উয়েফার টুর্নামেন্ট বয়কটের হুমকির কারণে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ইউরোপীয় দল ছাড়া অনুষ্ঠিত হওয়ার আশঙ্কায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd