• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আটকে রাখার তথ্য পেয়েছে তদন্তকারী দল রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তুর সন্ধান সুনামগঞ্জে নৌকাডুবিতে চারজন নিখোঁজ, এক মরদেহ উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার, মামলা ২৩ সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদান: সম্ভাবনা ও চ্যালেঞ্জ ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের অংশগ্রহণ নিয়ে গবেষণা শুরু করেছে ফিফা সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে ৮ দিনের ছুটির সুযোগ মোদিকে কটাক্ষ করে দীপকের মন্তব্য, ‘দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক উজ্জ্বল’ এইচএসসি পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭টি পদে চাকরির সুযোগ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, নতুন রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে ৮ দিনের ছুটির সুযোগ

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে ৮ দিনের ছুটির সুযোগ

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য মোট আট দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। দুই দফায় টানা চার দিন করে ছুটি নেওয়ার জন্য সরকারি ক্যালেন্ডারের সাধারণ ছুটির সঙ্গে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির সমন্বয় করা যাবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, কর্মীরা ওই দিন নৈমিত্তিক ছুটি নিলে ৫ আগস্টের ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

মাসের শেষ দিকে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এই ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) যদি কেউ নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তবে ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিনে ছুটি ঘোষণা করে। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা কার্যকর হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd