• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিচ্ছেদের পর শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি জানানো হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন  মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেল যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক সাকিবের অটোগ্রাফে বাংলাদেশের পতাকা, সামাজিক মাধ্যমে ভাইরাল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি অনলাইন জুয়ার প্রতিবাদে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গঠনের আহ্বান

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গঠনের আহ্বান

ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার (৮ আগস্ট) তুরস্ক ও সৌদি আরবের সাথে দেশের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান আচরণ এবং ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ১৯৪৭ বা ১৯৪৮ সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফল।

তিনি আরও জানান, সেই সময় থেকেই লড়াই অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এ কারণে পুরো ইসলামিক বিশ্বকে একসাথে এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই।

পাক প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করেন, ফিলিস্তিনের জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট স্থায়ী হবে।

তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল রাষ্ট্রের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র’ কখনোই বদলাবে না, সেখানে যেই ক্ষমতায় আসুক না কেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd