• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু কিংস ও আবাহনীর ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়ালো বাফুফে মির্জাপুরে নৌকাডুবি: ২৬ ঘণ্টা পরও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছরের বৃদ্ধার কঙ্কাল আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১০ প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে তদারকি করছেন: রিজভী গাইবান্ধার শিবির কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন

ফখরউদ্দিন আহমেদ: ১৭ বছর ধরে ভোটাধিকার হরণ করেছে সরকার

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ফখরউদ্দিন আহমেদ: ১৭ বছর ধরে ভোটাধিকার হরণ করেছে সরকার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ (বাচ্চু) বলেছেন, ‘স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকার হরণ করে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল-পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরউদ্দিন আহমেদ (বাচ্চু) আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। আজ বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার নির্বাচিত হয়েছে।’

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে বিকেল থেকে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভালুকা সরকারি কলেজ মাঠে সমবেত হতে থাকেন। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd