• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র চট্টগ্রাম বন্দরে ৫ কনটেইনার পণ্য ধ্বংস করেছে কাস্টমস ডিএমপির সাত কর্মকর্তার বদলি আদেশ জারি

টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ববি হাজ্জাজ

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ববি হাজ্জাজ

রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার। তিনি বর্তমানে স্থানীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ মনোনয়ন কার্যকর করা হয়েছে।

ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd