• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র চট্টগ্রাম বন্দরে ৫ কনটেইনার পণ্য ধ্বংস করেছে কাস্টমস ডিএমপির সাত কর্মকর্তার বদলি আদেশ জারি

ইরানের প্রেসিডেন্ট: সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট: সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ ‘খুব কঠিন’

১৭

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ করা ‘খুব কঠিন’। বুধবার (৫ আগস্ট) তিনি আল আরাবিয়াকে এ তথ্য জানান।

পেজেশকিয়ান বলেন, ‘এ মুহূর্তে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগের পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। তবে তার উপস্থিতিই ইরানের জন্য বড় শক্তির উৎস, যা আমাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করে।’

চলতি বছরের ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোজতবা খামেনি আহত হন এবং তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি লিখিত বিবৃতির মাধ্যমে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন এবং গত মাসে তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

তবে পেজেশকিয়ান খামেনির নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, খামেনির সঙ্গে তার বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং সেখান থেকে তিনি আন্তরিকতা ও যুক্তিসংগত আচরণ পেয়েছেন।

পেজেশকিয়ান আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বর্তমান পরিস্থিতি কিছু অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষকে তাকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd