• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ইয়েমেনের হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সৌদির তেল ট্যাংকারে

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ইয়েমেনের হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সৌদির তেল ট্যাংকারে

১০০

লোহিত সাগরে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি একটি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, এ হামলা সৌদি আরবের অন্তত আটটি ট্যাংকারে হামলার অংশ।

বুধবার (০৫ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, হামলাটি ট্যাংকারটিতে সঠিকভাবে আঘাত হেনেছে। তিনি উল্লেখ করেন, এটি সৌদি আরবের ওপর গোষ্ঠীর সামুদ্রিক অবরোধের কৌশলের অংশ।

সারি আরও বলেন, হুতি গোষ্ঠী উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাংকারগুলোর ওপর হামলা অব্যাহত রাখবে এবং এ হামলা আরও তীব্র হবে। তিনি দাবি করেন, ইতিমধ্যে ২৯টি সৌদি তেল ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যেতে বাধা দেয়া হয়েছে বা ফিরিয়ে দেয়া হয়েছে।

তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দাবিগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd