• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার

ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই বিক্ষোভকারী

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই বিক্ষোভকারী

১২১

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে ইরানে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে অন্তত ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ২৭ জন জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বুধবার এক বিবৃতিতে টুর্ক বলেন, মার্চ মাসের পর থেকে ইরানে মৃত্যুদণ্ডের রায় এবং তা কার্যকরের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উল্লেখ করেন, জনগণের মধ্যে ভয় সৃষ্টি এবং ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগে আরও ১০০ জনের বেশি ব্যক্তি মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।

এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ২৬ জনকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে আরও ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

উল্লেখ্য, জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত হন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd