• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে জটিলতা, আসছে নতুন সিদ্ধান্ত সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরবের নেতৃত্বে ১৩ দেশের প্রতিরক্ষা জোট গঠন, কমান্ডার নিয়োগ বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েমেনে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় সরকারি বাহিনীর ৫৮ সেনা নিহত নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার মব তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল সৈয়দপুরে সকালে সন্তান জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান জানালেন এমপি জামাল ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে; অস্ত্রের ঘাটতি স্বীকার

দক্ষিণ কোরিয়ায় তাপদাহকে জাতীয় দুর্যোগ ঘোষণা, ১৯ জনের মৃত্যু

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
দক্ষিণ কোরিয়ায় তাপদাহকে জাতীয় দুর্যোগ ঘোষণা, ১৯ জনের মৃত্যু

২০

দক্ষিণ কোরিয়ায় রেকর্ড তাপদাহের কারণে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এই পরিস্থিতিকে 'জাতীয় দুর্যোগ' হিসেবে ঘোষণা করে প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট লি। তিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ানোর কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিদর্শনের নির্দেশও দেন।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে রোববার তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা শহরটির ১২২ বছরের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার সিউল ও পার্শ্ববর্তী গিয়ংগি অঞ্চলের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয় এবং মঙ্গলবার পুরো সিউলজুড়ে এই সতর্কতা সম্প্রসারিত হয়।

সিউলের ইয়ংদেউংপো এলাকায় নিম্নআয়ের মানুষদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে, তবে অনেক গৃহহীন ব্যক্তি এখনও রাস্তায় রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ মে থেকে এখন পর্যন্ত ২ হাজার ২৫ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন, মৃত ১৯ জনের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বা তার বেশি।

এছাড়া, মঙ্গলবার সিউল ও গোয়াংজুতে তীব্র গরমের কারণে নির্ধারিত দুটি বেসবল ম্যাচ বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd