• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইউসিবি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮ ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ভাগাভাগি সংক্রান্ত ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির ওমান অংশের নৌপথে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান। খবর আল-জাজিরার।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ওমানের পক্ষ থেকে হরমুজ প্রণালির ট্রানজিট রুট দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি।

ঘারিবাবাদি বলেন, ওমানের পরিকল্পনা অনুযায়ী একটি নৌপথের অর্ধেক অংশ ইরানের আঞ্চলিক জলসীমা এবং বাকি অর্ধেক ওমানের জলসীমার মধ্যে থাকবে। সে ক্ষেত্রে জাহাজ ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে প্রণালি ত্যাগ করবে।

তেহরান বিকল্প হিসেবে এমন একটি ব্যবস্থা প্রস্তাব করেছে, যাতে ট্রানজিট রুটের একটি অংশ ইরানের জলসীমার মধ্যে থাকবে এবং ওমানের জলসীমায় থাকা নৌপথের অংশও ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, ওমান যদি এ প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ রাখার অবস্থানেই থাকবে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd