• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে হামলা লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল সার্জেন্ট মেজর মাছ

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল সার্জেন্ট মেজর মাছ

২১

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ (Sergeant Major Fish)। মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে সংরক্ষণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মাছটি বন্দরে নিয়ে আসার পর একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। বাংলাদেশে এটি অঞ্চলভেদে পাথারী মাছ, কালো ডোরা সৈনিক মাছ বা রেহা মাছ নামে পরিচিত।

জানা গেছে, মায়ের দোয়া ট্রলারের মাঝি ইদ্রিসের জালে তিন-চার দিন আগে গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। তিনি বলেন, মাছটি দেখতে খুব সুন্দর হওয়ায় তারা এটি ফেলে না দিয়ে তীরে নিয়ে আসেন।

মেসার্স সিফাত ফিসের ম্যানেজার মাইনুল ইসলাম শামিম জানান, মাছটি দেখতে অনেক সুন্দর এবং বরফে সংরক্ষণ করে রাখা হয়েছে।

ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সার্জেন্ট মেজর মাছ (Abudefduf spp) Pomacentridae পরিবারের একটি সামুদ্রিক মাছ। এটি মূলত বঙ্গোপসাগরের উপকূলীয় পাথুরে এলাকায় বাস করে এবং সামুদ্রিক খাদ্যজালের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরনের সামুদ্রিক মাছ আমাদের উপকূলীয় জলসীমায় থাকলেও খুব কম ধরা পড়ে। এসব মাছের তথ্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য এ ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd