• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে হামলা লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সরকারের একার উদ্যোগে নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন, আবর্জনামুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও বার্তার শুরুতে তিনি দেশবাসীকে সালাম জানিয়ে পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট ও জেলা শহরের এলাকায় আবর্জনার দৃশ্য বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, ৩০-৪০ বছর আগে যে পরিবেশ ছিল, বর্তমানে তা পরিবর্তিত হয়েছে। চারিদিকে ব্যবহৃত টিস্যু, চিপসের প্যাকেট ও প্লাস্টিকের বোতল ছড়িয়ে রয়েছে।

তিনি বলেন, যদি আমাদের চারপাশে আবর্জনা থাকে, তাহলে তা আমাদের কাছে ভালো লাগবে না। প্রধানমন্ত্রী জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে যদি নিজেদের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং পরিচ্ছন্নতা বজায় রাখে, তাহলে পরিবেশ সুন্দর রাখা সম্ভব।

দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলের চেষ্টা করলে বাংলাদেশকে আবর্জনামুক্ত করা সম্ভব। তিনি বলেন, দেশের পরিবেশকে সুন্দর রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd