• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে নতুন কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আলাদা আমন্ত্রণ জানানো হয়েছে সাতক্ষীরায় ব্লিজ হাসপাতালে আগুন, আহত অর্ধশতাধিক রোগী ও স্বজন ভিনিসিউসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে রিয়ালের দলবদল পরিকল্পনা নগর পরিবহনে এআই ও এলএলএমের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে গলা ও দুই হাতের কবজি কাটা অবস্থায় যুবক উদ্ধার। 

সৈয়দপুর প্রতিনিধি / ২৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

৩০

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে গলা ও দুই হাতের কবজি কাটা অবস্থায় যুবক উদ্ধার। 

নীলফামারীর সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় রেললাইনের পাশ থেকে গলা ও দুই হাতের কবজিতে গুরুতর জখম অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

আহত যুবকের নাম হৃদয় ইসলাম (১৯)। তিনি সৈয়দপুর শহরের একটি বেকারি কারখানার শ্রমিক। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের বাগিচাপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মহুবার রহমান।

হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদয় ইসলামের গলায় এবং দুই হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো অপরাধমূলক হামলার ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd