• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার উন্নয়নে একবিন্দু ছাড় নয়: প্রতিমন্ত্রী শাহে আলম তরুণ উদ্ভাবকদের প্রতি সরকারের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মেহেরপুরে স্কুল ফিডিংয়ের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় নিহত ইমাম ও মুয়াজ্জিন ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন বুয়েটের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাসায় মাদকসেবীদের আড্ডা গাজায় ইসরায়েলি হামলায় ৪ সন্তান হারানো মায়ের বেদনাদায়ক কাহিনী এনসিপি নেতা শওকতের বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ কুড়িগ্রামে হত্যা মামলার প্রধান আসামি লিমন গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম ৭০ টাকা বৃদ্ধি, সন্ধ্যা থেকে কার্যকর

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন বুয়েটের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন বুয়েটের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ৭(১) ধারা অনুযায়ী তাকে তিন বছরের জন্য ওই নিয়োগ দেয়া হয়েছে।

ড. সাব্বির মোস্তফা খান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। পেশাগত জীবনে তিনি পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

এছাড়া বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd