• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় নিহত ইমাম ও মুয়াজ্জিন

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় নিহত ইমাম ও মুয়াজ্জিন

৬৫

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন জয়নাল আবেদিন (৩৮), যিনি ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব। অপরজন জহির উদ্দিন (৫২), যিনি ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জয়নাল আবেদিন ও জহির উদ্দিন বারইয়ারহাট পৌরবাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাফায়াত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পিকআপটি শনাক্ত করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd