• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে প্যারাসেলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন সকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস এড়িয়ে চলা উচিত বাসযাত্রায় বমির সমস্যা প্রতিরোধের উপায় কেরালায় যমজ কনে ও যমজ বর নিয়ে অনুষ্ঠিত হলো বিরল বিয়ে এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের চার দিনের সফর শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত যশোর সফরে এসেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দিনভর কর্মসূচি

সকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস এড়িয়ে চলা উচিত

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস এড়িয়ে চলা উচিত

সকালে ঘুম থেকে উঠেই আমাদের অভ্যাসগুলো সারাদিনের শক্তি, কর্মদক্ষতা এবং মানসিক প্রশান্তির ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলেছেন, কিছু অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

মার্কিন গণমাধ্যম হাফিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকালে অ্যালার্ম বাজার পর ‘আর মাত্র ৫ মিনিট’ ঘুমানোর অভ্যাস শরীরের জন্য আরামদায়ক নয়। এটি মানসিক অবসাদ এবং বিপাকীয় সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞ নিকেত সোনপাল পরামর্শ দেন, অ্যালার্মের সময় ১৫ মিনিট পিছিয়ে দিয়ে বিছানা ছাড়ার অভ্যাস করতে।

দ্বিতীয়ত, ঘুম থেকে উঠে ফোনের স্ক্রিন দেখা একটি ক্ষতিকর অভ্যাস। চিকিৎসক নাওমি প্যারেলা জানান, এটি মানসিক চাপের সৃষ্টি করতে পারে। ফোনের বদলে সকালের শুরুটা দীর্ঘ শ্বাস নিয়ে বা হালকা স্ট্রেচিং করে শুরু করা উচিত।

সকালের নাস্তায় অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষজ্ঞরা সকালে চিনি এড়িয়ে চলার পরামর্শ দেন। চিনিযুক্ত খাবার খেলে কিছু শারীরিক কসরত করার চেষ্টা করা উচিত।

মুখ পরিষ্কার না করা এবং সানস্ক্রিন এড়িয়ে যাওয়া ত্বকের জন্য ক্ষতিকর। সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করা এবং সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। এছাড়া, মানসিক সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। সকালে প্রাকৃতিক আলো ঢুকতে দেওয়া এবং মেডিটেশন করার অভ্যাস করা ভালো।

সকালের এই অভ্যাসগুলো পরিবর্তন করে জীবনকে আরও সুশৃঙ্খল এবং কর্মক্ষম করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd