• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ কক্সবাজার সিটি করপোরেশন হচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানির নীতিগত অনুমোদন পেল সরকার বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

২২

ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে স্বদেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

 

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার সামসুল হকের মেয়ে শিমু আক্তার ও শারমিন খাতুন, টাঙ্গাইল জেলার মো. বাদশাহ মিয়ার মেয়ে পাপিয়া বাদশা, যশোর জেলার সিদ্দিক মিয়ার মেয়ে লাভলী খাতুন এবং নড়াইল জেলার দুলাল মোল্লার মেয়ে রোজিনা খাতুন।

 

সংশ্লিস্ট সূত্রে জানা যায়, মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের তৃতীয় সচিব এবং ভারতের মুম্বাইস্থ এফআরআরও কর্তৃক প্রদত্ত বিভিন্ন তারিখের ট্রাভেল পারমিট ও লিভ ইন্ডিয়া নোটিশের ভিত্তিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে হরিদাসপুর চেকপোস্টে স্থানীয় সন্ধ্যায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, তারা ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। এরপর সে দেশের পুলিশের হাতে আটক হয়ে প্রায় আড়াই বছর কারাভোগ করে। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে আজ বেনাপোল দিয়ে তারা দেশে ফেরে। তাদেরকে পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসাদের যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd