• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ

২৪

নরসিংদীর শিবপুরে বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে 'রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড' দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে। অভিযোগকারী এক নারী এ বিষয়ে কথা বলেছেন।

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়। অভিযোগকারী নারী জানান, আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার সময় পুকুরপাড়ে দেখা করতে বলেন এবং বিনিময়ে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও অভিযোগ করেন, ওই নেতার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে তাকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে বঞ্চিত করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিযুক্ত আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।' তিনি জানান, তার পা ভেঙে যাওয়ার কারণে রাতে পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।

শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, 'বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।' তিনি তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসী অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd