• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম

গ্যাস সংকটের জন্য অব্যবস্থাপনা ও সিন্ডিকেট দায়ী: জামায়াতের অভিযোগ

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
গ্যাস সংকটের জন্য অব্যবস্থাপনা ও সিন্ডিকেট দায়ী: জামায়াতের অভিযোগ

২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, দেশে চলমান গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেট দায়ী। দলটি কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছে।

রোববার (২৬ জুলাই) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এলপিজি ও সিএনজি গ্যাসের সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রান্না, সিএনজিচালিত যানবাহন চলাচল এবং শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জুবায়ের বলেন, রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ যানবাহনের সারি দেখা যাচ্ছে, যা লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।

তিনি অভিযোগ করেন, অবৈধ গ্যাস সংযোগ, সরকারের অব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের কারণে গ্যাস সংকট তীব্র হয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখা উচিত।

গ্যাস সংকট মোকাবিলায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, বিদ্যমান কূপ থেকে গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জামায়াত সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, জনগণের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে অসাধু চক্রকে সুবিধা দেওয়ার কারণে সংকট আরও প্রকট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd