• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত প্রসঙ্গে মন্তব্য: নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান

নরসিংদীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

৩৫০

নরসিংদীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

 

নিউজ প্রতিবেদন:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৫) জুম্মাবাদ নরসিংদী শহর বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এ.কে.এম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক ইদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

গণসংযোগে নেতারা বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা জনগণের মুক্তির দিশা দেখাবে।

 

কর্মসূচি চলাকালীন সময় নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd