• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক সাত ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের জন্য ছাগল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও যুক্তরাজ্যের অখণ্ডতা নিয়ে নতুন উদ্বেগ

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ অনুষ্ঠিত।

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৮৫৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

৯২৫

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ অনুষ্ঠিত।

মোছাঃ তহমিনা বেগম বিউটি দিনাজপুর প্রতিনিধিঃ ====================
৮ অক্টোবর ২০২৫ বুধবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিশু একাডেমির হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, জেলা ভেটেনারি অফিসার ডাঃ আশিকা আকবর তৃষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ,দিনাজপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মাগফেরাতু ন্নেছা উর্মি, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম (উন্নয়ন) অফিসার সুবাস কুজুর।

অনুষ্ঠানে ডে-কেয়ার সেন্টারের অফিসার রেজভিন শারমিন ইসলাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী শ্রী’ দিনাজপুরের প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক, উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি বাবু সুসান্ত কুমার দাস।

দিবসটি উপলক্ষ্যে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের আওতায় শিশুশ্রম প্রতিরোধে এবং তাদের স্কুলমুখী করার লক্ষ্যে কিছু শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd