• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট ছাড়াও দৈনন্দিন পণ্যে ক্ষতিকর উপাদান বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইউসিবি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮ ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৬২০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

৬৫৯

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে
র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ

 

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর এর আয়োজনে ৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন -ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার প্রমুখ। র‌্যালীটি ডিসি অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অংশ নেন দিনাজপুর শহর জাতায়াতের আমীর সিরাজুস সালেহিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ শরীফ, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল, ফুলবাড়ি গণপূর্ত উপ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ দেলওয়ার মাহফুজ সোহাগ, গণপূর্ত উপবিভাগ-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান , সহকারী প্রকৌশলী (ই/এম) মোঃ নাফিস চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ প্রমুখ।

এসময় জেলা প্রশাসন, দিনাজপুর গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd