• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ হারাচ্ছে প্রভাব ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মিরপুরে গোলাগুলির ঘটনায় বিএনপি নেতা জনির বিরুদ্ধে অভিযোগ নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন দেশের সব দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত প্রধানমন্ত্রীকে ১৯ মণ আনারস উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

৩১১

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর কয়েকদিন বিরতি নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে ২০ আগস্ট থেকে, এবার ভেন্যু সিলেট।

এশিয়া কাপের আগে এ সিরিজটি শুধু প্রস্তুতির একটি মঞ্চই নয়, বরং খেলোয়াড়দের ফর্ম যাচাই ও চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ। দেশি কন্ডিশনে আত্মবিশ্বাস গড়ে তুলতে এই সিরিজে ভালো পারফরম্যান্সই হতে পারে মূল প্রতিযোগিতার পূর্বাভাস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd