• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত

১০

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।

বৈঠকে তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রফতানি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি, এলডিসি গ্র্যাজুয়েশনজনিত চ্যালেঞ্জ এবং এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিজিএমইএর নেতারা জানান, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী সরাসরি এ শিল্পের সঙ্গে যুক্ত।

বিজিএমইএর পক্ষ থেকে তৈরি পোশাক রফতানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তবে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাহমুদ হাসান খান বলেন, শিল্পের সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন।

মিয়া গোলাম পরওয়ার জানান, জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালনের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দেশের স্বার্থে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd