• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর ক্ষোভ: ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে সতর্কতা মাগুরা ও দারোয়ানী টেক্সটাইল মিল পিপিপিতে চালুর সিদ্ধান্ত ইয়েমেনের মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ভিডিও প্রকাশ করেছে হুথিরা কলকাতার মুসলিম বস্তিতে ৪৯ দিন ধরে পানি সংকট অব্যাহত নোয়াখালীতে গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ বিএনপির রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত, জামায়াতের প্রতিবাদ ঘোষণা স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামানোর উদ্যোগ

গাজীপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
গাজীপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা

গাজীপুরের কালীগঞ্জে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জাহিদ মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করা হয়।

জাহিদ মুন্সি (২৬) জাতীয় নাগরিক পার্টির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগে বলা হয়েছে, জাহিদ প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করেন এবং প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর কনটেন্ট তৈরি করে ব্ল্যাকমেইল করেন।

ঘটনার সূত্রপাত হয় প্রায় চার মাস আগে, যখন ভুক্তভোগীর বোন জাহিদের দোকানে ঘড়ি কিনতে যান। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জাহিদ তরুণীর মুখাবয়ব ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি করেন এবং তা ফাঁস করার ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

সর্বশেষ ১০ সেপ্টেম্বর, মিরের বাজারের একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়ার পর ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর তরুণী জাহিদকে বিয়ের জন্য চাপ দিলে তিনি পূর্বের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব জানিয়েছেন, জাহিদকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মামলার ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd