• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত প্রসঙ্গে মন্তব্য: নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান

ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় সজাগ থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় সজাগ থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিল শুরু হয়েছে। এই মাহফিল দীর্ঘ ৫৬ বছরের পথচলায় দেশের অন্যতম বৃহৎ সীরাত মাহফিলে পরিণত হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নিচ্ছেন।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ, সাম্য, ন্যায়, ইনসাফ ও মানবিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। আলেম-ওলামারা ইসলামী শিক্ষা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দিচ্ছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাহফিলে উপস্থিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপ্রাণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বক্তব্য দেন। তিনি বলেন, মহানবী (সা.) এর জীবন ও আদর্শ থেকে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও মানুষের অধিকার রক্ষার শিক্ষা নিতে হবে।

তিনি আরও বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে আপস করা যাবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী আশা প্রকাশ করেন যে, আলেম-ওলামা, তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন, মর্যাদাশীল ও ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd