• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত প্রসঙ্গে মন্তব্য: নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান

স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করার আহ্বান নাহিদ ইসলামের

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করার আহ্বান নাহিদ ইসলামের

১৪

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে অকার্যকর করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে কার্যকর স্থায়ী কমিটির মাধ্যমে সংসদে জবাবদিহিতা নিশ্চিত করতে চান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, স্থায়ী কমিটিগুলো কার্যকরভাবে গঠিত না হলে বিরোধীদলের পক্ষে সেগুলোর অংশীদার হওয়া সম্ভব হবে না।

তিনি স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে বলেন, এর আগেও বিরোধীদলীয় নেতা ও উপনেতা এ বিষয়ে সংসদে কথা বলেছেন। জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ আরও বলেন, বিরোধী দলের পক্ষ থেকে ১০ সদস্যের একটি স্থায়ী কমিটিতে তিনজন করে সদস্য রাখার দাবি জানানো হয়েছিল। তবে সরকারদলীয় চিফ হুইপের পক্ষ থেকে ২৬ শতাংশ হিসাব অনুযায়ী সদস্য দেওয়ার কথা বলা হয়।

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের সদস্যসংখ্যা নিয়ে চূড়ান্ত তালিকা তৈরির সময় কাঠামোতে পরিবর্তন করা হয়েছে, ফলে কিছু মন্ত্রণালয়ের কমিটিতে অসঙ্গতি দেখা দিয়েছে। নাহিদ বলেন, চলতি অধিবেশনে সবগুলো স্থায়ী কমিটি পাস করার বিষয়ে চিফ হুইপের তাড়াহুড়া ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd