• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত প্রসঙ্গে মন্তব্য: নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে ৩৮১ কোটি টাকা উত্তোলন

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে ৩৮১ কোটি টাকা উত্তোলন

২০

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নেওয়ার তৃতীয় দিনে ৩৮১ কোটি টাকা তুলে নিয়েছেন ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক। বুধবার (৯ সেপ্টেম্বর) এসব গ্রাহকের জমাকৃত অর্থ ছাড় করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে ব্যাংকে নিয়মিত লেনদেন ও নতুন আমানত জমার ধারাও স্বাভাবিক রয়েছে।

ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর আমানত ফেরতের জন্য ২১ হাজার ৮৬ জন গ্রাহক মোট ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে বুধবার তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহককে ৩৮১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

গ্রাহকদের টাকা তোলার আবেদন গ্রহণ শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে। ওইদিন ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছিলেন। প্রথম দিনে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহকের মাঝে ৩১৯ কোটি টাকা পরিশোধ করা হয়।

এরপর ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩ জন গ্রাহকের করা ১ হাজার ১৬ কোটি টাকার উত্তোলনের আবেদনের বিপরীতে দ্বিতীয় দিনে (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ২৩৪ জন গ্রাহককে ৩৪০ কোটি টাকা ফেরত দেওয়া হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার জানান, গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে আমানতের অর্থ পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। ব্যাংকের সার্বিক অর্থপ্রবাহ এবং ব্যক্তিগত হিসাবগুলোতে স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd