• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত আইনমন্ত্রী: আইনি সহায়তার বাইরে কেউ থাকবে না, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক অমূলক রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা ইয়েমেনে হুথিদের ছদ্মবেশী যুদ্ধকৌশল নিয়ে উদ্বেগ বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট উদ্ধার

শেওড়াপাড়ায় অপহৃত শিশু নুসরাত জাহান শরীয়তপুর থেকে উদ্ধার

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
শেওড়াপাড়ায় অপহৃত শিশু নুসরাত জাহান শরীয়তপুর থেকে উদ্ধার

২১

রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে অপহরণের দুই দিন পর সাত বছরের শিশু নুসরাত জাহানকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শিশুটিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত থাকার অভিযোগে যুথী আক্তার (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। শিশুটি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে অপহৃত হয়।

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শিশুটি এক নারীর হাত ধরে যাচ্ছে। শিশুর পরিবারের সদস্যরা জানান, তারা ওই নারীকে চেনেন না। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করা হয়।

শিশুটি পূর্ব শেওড়াপাড়ায় তার মা-বাবার সঙ্গে থাকে। তার বাবা সিএনজি অটোরিকশার চালক। বৃহস্পতিবার বিকেলে বাসার কাছে খেলছিল শিশুটি, এরপর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, জিডির সূত্র ধরে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে এবং সন্দেহভাজন নারীকে শনাক্ত করে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd