• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক সাত ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের জন্য ছাগল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে পালিত হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস

আর এ লায়ন সরকার নরসিংদী। / ৩১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

৩৯৩

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে পালিত হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস

আর এ লায়ন সরকার, নরসিংদী।

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। এই দিবসটি দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদী জেলা বিএনপি পালন করছে যথাযোগ্য মর্যাদায়।

সকালে শহরের জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা খায়রুল কবির খোকনসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি ঐতিহাসিক অধ্যায় রচিত হয়।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দেখানো পথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

দলীয় কার্যালয় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd