• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে হেফাজতে তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪ ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: প্রেসিডেন্ট জেলেনস্কি

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস' করে দেবে: প্রেসিডেন্ট জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন 'ধ্বংস' হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, যুদ্ধের সময় নির্বাচন আয়োজন ইউক্রেনীয়দের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।

জেলেনস্কির এই বক্তব্য যুদ্ধকালীন নির্বাচনের দাবিকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেন, যুদ্ধ চলাকালে নির্বাচন হলে রাষ্ট্রের জন্য তা ‘সুনামির মতো’ প্রভাব ফেলবে এবং দেশ বিভক্ত হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

ইউক্রেনের আইন অনুযায়ী, যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন নিষিদ্ধ। বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন, কারণ অনেক ইউক্রেনীয় নাগরিক দেশের বাইরে এবং রাশিয়ার দখলকৃত এলাকায় অবস্থান করছেন।

জেলেনস্কির জনপ্রিয়তা তুলনামূলকভাবে স্থিতিশীল, তবে জনমত জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ ইউক্রেনীয় যুদ্ধ শেষে নির্বাচন চান। তিনি বলেছেন, আন্তর্জাতিক অংশীদাররা নিরাপত্তার নিশ্চয়তা দিলে যুদ্ধের মধ্যে নির্বাচন সম্ভব হতে পারে, কিন্তু এখন পর্যন্ত কেউ এ ধরনের পরিকল্পনা প্রস্তাব করেনি।

এদিকে, জেলেনস্কি জানান, আসন্ন সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে ৩ লাখ নতুন সেনা নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে ৫ লাখ সেনা নিয়োগের পরিকল্পনা রয়েছে মস্কোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd