• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল ১৭ বছর: তথ্যমন্ত্রী কারিনা কাপুরের গর্ভধারণের গুঞ্জন নাকচ, অতিরিক্ত খাওয়ার ফলেই স্ফীত পেট খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান চমকের নতুন ভ্লগ ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদা ও ন্যয়ের ভিত্তিতে হতে হবে’ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের হাজিরা গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, অসুস্থ নেতা হাসপাতালে দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বিএফএ’র কঠোর নির্দেশনা: নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন বঙ্গভবনে প্রথমবারের মতো যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২৫ বছর ইমামতির পর ঘোড়াগাড়িতে বিদায় মাওলানা আবুল হোসেনের

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
২৫ বছর ইমামতির পর ঘোড়াগাড়িতে বিদায় মাওলানা আবুল হোসেনের

শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘ ২৫ বছর একই মসজিদে ইমামতি করার পর মাওলানা আবুল হোসেনকে ঘোড়াগাড়িতে চড়ে বিদায় দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর মোক্তারেরচর ইউনিয়নের খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আবুল হোসেন টানা ২৫ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা, তারাবি ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইমামতির দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষা ও সামাজিক বিষয়ে পরামর্শ দিয়েছেন।

বিদায় অনুষ্ঠানে মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী তাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে ঘোড়াগাড়িতে তুলে দেন।

মাওলানা আবুল হোসেন বলেন, "এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে আমি সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি।" তিনি সবাইকে দোয়া করতে বলেন।

স্থানীয় ইউপি সদস্য কালাম খান বলেন, "হুজুর আমাদের কাছে শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন পরিবারের একজন অভিভাবকের মতো।" মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. জইনুদ্দিন খান বলেন, "মাওলানা আবুল হোসেন সাহেব দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করেছেন।"


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd